× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১২:৩৪ পিএম

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা : নিহত ১

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১২:৩৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা-নোয়াখালী মহাসড়কের নাথেরপেটুয়ার বড় কাঁচি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও ১৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে মহাসড়কের কুমিল্লার নাথেরপেটুয়ার বড় কাঁচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে থানার ওসি ওসমান গণি। 

এ ঘটনায় নিহত হন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাচিহাটা গ্রামের নলি মিয়ার ছেলে মোস্তফা কামাল (৬০)।  

ওসি জানান, ঢাকামুখী লেনে এক ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ভোরে ঢাকাগামী নীলাচল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। বাকি আরও ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সবার পরিচয় এখনো পাওয়া যায়নি। 

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

রূপালী বাংলাদেশ

Link copied!