× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১০:৩০ এএম

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত আনোয়ারা, তলিয়ে গেছে ফসলি জমি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১০:৩০ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টানা তিন দিনের ভারি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, সবজির বাগান ও খালি জমি। এতে কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি সড়কে পানি জমে সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ নেমে এসেছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক সড়কে হাঁটুপানি জমে রয়েছে। এতে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। ছোট যানবাহনের চলাচলও ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিন এনে দিন খাওয়া শ্রমজীবী মানুষ।

পথচারী সাইফুল বলেন, টানা তিন দিন ধরে বৃষ্টির কারণে কাজে যেতে পারছি না। আমি দিনমজুর হিসেবে প্রতিদিন কাজ করে যা আয় করি, তা দিয়েই সংসার চালাই। কাজ না করলে পরিবার নিয়ে কী খাব? তাই আজ কাজের সন্ধানে বের হয়েছিলাম। কোনো কাজ পেলে অন্তত এক কেজি চাল কিনে ভাত খেতে পারতাম। বৃষ্টি না হলে এতক্ষণে হয়তো কর্মস্থলেই থাকতাম।

সিএনজিচালক মো. কাশেম বলেন, বৃষ্টির কারণে সিএনজি চালাতে বেশ কষ্ট হচ্ছে। কিছুক্ষণ আগে মাত্র বের হয়েছি, এখন পর্যন্ত মাত্র ৫০ টাকার ভাড়া পেয়েছি। বৃষ্টির কারণে রাস্তায় যাত্রীও খুব কম। আবার অনেক এলাকায় পানি জমে যাওয়ায় সেখানে যেতে পারি না। কারণ, ইঞ্জিনে পানি ঢুকলে সিএনজি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে জলাবদ্ধতা আরও বাড়তে পারে। এতে কৃষি ও জনজীবনে দুর্ভোগ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!