× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১০:১৯ পিএম

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১০:১৯ পিএম

জুয়েল রানা। ছবি : সংগৃহীত

জুয়েল রানা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন সোমবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে বাঁশখালী উপজেলার দারোগাবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা উপজেলার উত্তর চাম্বল ইউনিয়নের সিকদার দোকান এলাকার শামসুল আলমের ছেলে।

জানা গেছে, জুয়েল রানা অটোরিকশায় করে যাওয়ার সময় দারোগাবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে একটি দ্রুতগতির যানবাহনের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় নিহতের স্বজনরা অভিযোগ বা মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট যানবাহন শনাক্তে পুলিশ কাজ করছে।

Link copied!