× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৫:১৫ পিএম

কুমিল্লায় শহীদ মিনার ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৫:১৫ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

কুমিল্লায় গভীর রাতে ভেঙে ফেলা হয়েছে একটি কলেজের শহীদ মিনার। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ওই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান থানা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা।

কলেজ সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে কলেজের শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজ চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। পরে সকলে রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন।

রাত আনুমানিক ২টার দিকে বিকট শব্দ হলে কলেজের নৈশপ্রহরী শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ  সাংবাদিকদের  বলেন, ফুল দেওয়ার পর আমরা চলে যাওয়ার পরই গভীর রাতে দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে এসেছেন। কারা ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনই কারা শহীদ মিনার ভেঙেছে তা নিশ্চিত করা যাচ্ছে না। তবে স্থানীয় লোকজন এ কাজের সাথে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে।

 

আরবি/জেডআর

Link copied!