× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:৫৫ এএম

স্ত্রীর মৃত্যু ‘স্ট্রোক’ বলে চালানোর চেষ্টা, শেষে স্বামী গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:৫৫ এএম

আসামি মো. আরিফ খলিফা। ছবি- সংগৃহীত

আসামি মো. আরিফ খলিফা। ছবি- সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গৃহবধূ রেহানা (২৮) হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী মো. আরিফ খলিফাকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকার একটি ফ্ল্যাটে এক বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন নিহত রেহানা ও তার স্বামী আরিফ খলিফা। একই ভবনে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন আরিফ।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত ১১ ডিসেম্বর দুপুরে পারিবারিক বিরোধের জেরে আরিফ খলিফা স্ত্রী রেহানাকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করেন। ঘটনার পর তিনি আশপাশের লোকজনকে জানান, তার স্ত্রী স্ট্রোক করেছেন এবং দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক রেহানাকে মৃত ঘোষণা করেন।

এরপর মরদেহ বাসায় ফিরিয়ে এনে আরিফ খলিফা নিজের ব্যবহৃত মোবাইল ফোন থেকে নিহতের মামা শাহিন আকনকে ফোন করে রেহানার গুরুতর অসুস্থতার কথা জানান। শাহিন আকন বাসায় এসে মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পান। বিষয়টি প্রকাশ পেলে মরদেহ নিহতের বাবার বাড়িতে পৌঁছানোর পরপরই আসামি পালিয়ে যান।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে র‍্যাব-১০ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বন্দরের ধুমপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে আরিফ খলিফাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও গুরুতর অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!