× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৮:২৮ পিএম

এনসিপি নেতাকে গুলি : দিনাজপুর সীমান্তে বিজিবির তৎপরতা জোরদার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৮:২৮ পিএম

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে টহল ও তল্লাশি তৎপরতা জোরদার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি। ছবি- রূপালী বাংলাদেশ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে টহল ও তল্লাশি তৎপরতা জোরদার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি। ছবি- রূপালী বাংলাদেশ

খুলনা মহানগরের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব সিকদারকে গুলির ঘটনায় দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে টহল ও তল্লাশি তৎপরতা জোরদার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার প্রেরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা মহানগরের এনসিপি নেতা মোতালেব সিকদারকে দুর্বৃত্তরা মাথায় গুলি করার ঘটনায় ২৯ বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বিভিন্ন সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ১০টি বিশেষ টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

একই সঙ্গে ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে এবং বিরামপুর শহর ও মোহনপুর ব্রিজ এলাকায় ৩টি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনসহ সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। তারা যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

=

Link copied!