× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:২৩ পিএম

হিলিতে আমদানি-রপ্তানি ও পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:২৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার একদিন এবং হিলি স্থলবন্দর দিয়ে তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, ‘ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ থাকবে। তবে ১৩ ফেব্রুয়ারি থেকে যথারীতি নিয়ম অনুযায়ী পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক হবে।’

এদিকে হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ‘ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ছুটি থাকায় আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত তিনদিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি-রপ্তানি চালু থাকবে।’

Link copied!