× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৩:৫৭ পিএম

পার্বতীপুরে ট্রেনের সাথে ট্রাক্টরের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৩:৫৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সাথে একটি মাহিন্দ্রা ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে দিনাজপুর জেলার মন্মথপুর ও পার্বতীপুরের মাঝামাঝি ছোটহরিপুর ভূতপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন অতিক্রমের সময় মাহিন্দ্রা ট্রাক্টরটি ট্রেনের সামনে পড়ে গেলে মুহূর্তেই সংঘর্ষ ঘটে। এতে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

সংঘর্ষের পর ট্রেনের যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনাটি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় কিছু সময় ট্রেন চলাচল বিঘ্নিত হলেও পরে আবার তা স্বাভাবিক হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!