× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:২৪ পিএম

ঘোড়াঘাটে অবহেলায় হাটশ্যামগঞ্জ ডাকঘর

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:২৪ পিএম

হাটশ্যামগঞ্জ ডাকঘরে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনার স্তূপ। ছবি : রূপালী বাংলাদেশ

হাটশ্যামগঞ্জ ডাকঘরে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনার স্তূপ। ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের হাটশ্যামগঞ্জ ডাকঘর দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনায় ঢাকা পড়েছে। নোংরা পরিবেশ ও দুর্গন্ধে সাধারণ মানুষ নাকাল হয়ে পড়ছেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বারবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ডাকঘরের সামনে ও পেছনে গৃহস্থালি বর্জ্য, পলিথিন, প্লাস্টিক ও পোড়া আবর্জনা জমে থাকার কারণে পুরো এলাকা অস্বাস্থ্যকর হয়ে গেছে। এতে ডাকঘরটি ব্যবহারযোগ্যতা হারাচ্ছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সরেজমিন দেখা গেছে, একতলা পাকা ভবনের চারপাশে বিপুল পরিমাণ ময়লা ছড়িয়ে আছে। পেছনে পোড়া বর্জ্যের কালো ছাই, সামনে পলিথিন ও প্লাস্টিকের স্তূপ, এবং আশপাশে কুকুরের বিচরণ লক্ষ্য করা গেছে। এ পরিস্থিতিতে পথচারী, বয়স্ক ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন।

স্থানীয়রা জানান, এর আগে একাধিকবার ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সচেতন মহল বলছে, সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিরা দায়িত্বের প্রতি যথাযথ মনোভাব দেখাচ্ছেন না। ডাকঘরটি স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র হওয়ায় অস্বাস্থ্যকর পরিবেশ জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ডাকঘরের চারপাশে ময়লা জমে থাকা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে ডাক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হবে। এ ছাড়া নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা ও নিয়মিত অপসারণ নিশ্চিত করা হবে।

দিনাজপুরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রশিদুল হাসান জানান, বিষয়টি তাদের অবগত। ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দ্রুত কার্যকর সমাধানের পরিকল্পনা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ভবনটির চারপাশ পরিষ্কার করা, মাটি ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, সরকারি সম্পদ সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় স্থানীয় জনগণও দায়বদ্ধ।

রূপালী বাংলাদেশ

Link copied!