× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:৩২ পিএম

ভুট্টাখেতে মিলল ৭ বছরের শাওনের গলাকাটা মরদেহ 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:৩২ পিএম

ভুট্টাখেতে মিলল ৭ বছরের শাওনের গলাকাটা মরদেহ। ছবি : রূপালী বাংলাদেশ

ভুট্টাখেতে মিলল ৭ বছরের শাওনের গলাকাটা মরদেহ। ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের কিছুক্ষণ পর সাত বছরের শাওন নামের এক শিশুর গলাকাটা মরদেহ ভুট্টাখেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের একটি ভুট্টাখেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাওন ডাঙ্গাপাড়া গ্রামের মইনুল ইসলামের ছেলে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে শাওনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোকে স্তব্ধ স্বজন ও প্রতিবেশীরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি বলেন, গতকালকে ওই পরিবারের পার্শবর্তী ভুট্টার খেত থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!