× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৮:১৭ পিএম

৪ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৮:১৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দীর্ঘ ৪ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি হয়েছে। মেসার্স মিফা ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩ ট্রাকে ১১৬ টন গম আমদানি করেছে। এসব গম ভারতের বুনিয়াদপুর এলাকা থেকে আনা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে হিলি বন্দরে গমবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।

আমদানিকারক আবুল বাশার মম বলেন, ‘দীর্ঘ ৪ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি করা হয়েছে। এর আগে ২০২২ সালের মে মাসে সর্বশেষ গম আমদানি হয়। ভারত সরকার তাদের দেশে গমের সংকট দেখিয়ে রপ্তানি বন্ধ করে দেয়। তবে প্রায় তিন সপ্তাহ আগে ২৫ লাখ মেট্রিক টন গম রপ্তানির অনুমতি দেওয়ায় আজ ৩ ট্রাকে ১১৬ টন গম আমদানি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এসব গম ২৭৭ ডলারে আমদানি করা হয়েছে, যা বাজারে ৩৭ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হতে পারে। দেশের বাজারে গমের চাহিদা থাকায় এসব গম ভারতের বুনিয়াদপুর থেকে আমদানি করা হয়েছে।’

Link copied!