দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী জানান, সৈয়দপুর থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি পার্বতীপুর স্টেশনে প্রবেশের সময় স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার সামনে ওই যুবক কাটা পড়েন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন