× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৩:৪৮ পিএম

ভাঙ্গায় অবৈধ দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৩:৪৮ পিএম

ইটভাটায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ছবি-  রূপালী বাংলাদেশ

ইটভাটায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ছবি- রূপালী বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটার মালিককে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার মালিগ্রাম ও আজিমনগর এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম।

জানা গেছে, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারা অনুযায়ী উপজেলার মালিগ্রাম এলাকায় অবস্থিত মেসার্স এমএএম ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা এবং আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী এলাকায় অবস্থিত সুফিয়া কে ব্রিক ফিল্ডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া, হালনাগাদ কাগজপত্র না থাকায় উক্ত ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়।

অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন। এ সময় ভাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে এবং বায়ুদূষণকারী কারখানার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!