ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুবলীগ নেতা ফরহাদ গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৩:১১ পিএম
যুবলীগ নেতা সোহেল রানা। ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথা উপজেলায় বিশেষ অভিযানে মো. সোহেল রানা ফরহাদ (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সোহেল রানা সালথা উপজেলা সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামের খলিল মোল্যার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান। তিনি বলেন, যুবলীগ নেতা ফরহাদের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার ওয়ারেন্ট ছিল। শুক্রবার সকালে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।