× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ০৪:৪৯ পিএম

ফরিদপুরে আবারও দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ০৪:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩০ মে) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় একই বিরোধকে কেন্দ্র করে প্রথম দফার সংঘর্ষে আরও অন্তত ২৫ জন আহত হন। স্থানীয়দের দাবি, আগের দিনের ঘটনার জের ধরে শনিবার সকালে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটকার আকরাম শেখ সম্প্রতি চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ মোল্লার বিরুদ্ধে ঈদ উপলক্ষে বিতরণ করা সরকারি চাল আত্মসাতের অভিযোগ এনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে প্রশাসন বিষয়টি তদন্তে নামে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত না হলেও ভিডিওটি ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। একই গ্রামের বাসিন্দা হওয়ায় আকরাম শেখ ও চেয়ারম্যান সোহাগ মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ ক্রমেই তীব্র আকার ধারণ করে।

চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ মোল্লা অভিযোগ করেন, যাচাই-বাছাই ছাড়া তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, যা তার সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয় বলে দাবি করেন তিনি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তার জের ধরে পরদিন আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!