× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:২৯ পিএম

ইসলামী আন্দোলনের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:২৯ পিএম

ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে বিজয় র‍্যালি।  ছবি- রূপালী বাংলাদেশ

ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে বিজয় র‍্যালি। ছবি- রূপালী বাংলাদেশ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাদ আছর ভাঙ্গা ঈদগাঁ মাদ্রাসা মসজিদ চত্বর থেকে শুরু করে ভাঙ্গা বাসস্ট্যান্ড হয়ে, উপজেলা, কোর্টপাড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহে এসে মোনাজাতের মাধ্যমে এ বিজয় র‍্যালি শেষ হয়।

তার পূর্বে এ বিজয় র‍্যালির প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. ইসাহাক চোকদার বক্তব্য প্রদান করেন।

তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু দুঃখজনকভাবে আজও সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়নি।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি আমাদের দায়িত্ব হলো তাদের রক্তকে অর্থবহ করা। রাষ্ট্র পরিচালনায় মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় দেশকে বারবার সংকটের মুখোমুখি হতে হয়েছে। তাই এবারের বিজয় দিবস স্বাধীনতাকে অর্থবহ করার সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে।

মাওলানা মো. ইসাহাক চোকদার আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই মহান মুক্তিযুদ্ধকে ব্যর্থ হতে দিতে পারে না। দেশে সুশাসন প্রতিষ্ঠা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

বিজয় র‍্যালির সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আ. হান্নান মাতুব্বর, র‍্যালি পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক ডা. আতিয়ার রহমান, বিজয় র‍্যালির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাঙ্গা উপজেলা শাখার সহসভাপতি আসাদুজ্জামান। 

এ ছাড়াও বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ভাঙ্গা উপজেলা শাখা সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মুন শিকদার, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি সৈয়দ ওমর ফারুক, সাধারণ সম্পাদক রিফাতুল ইসলাম আবরার, সাংগঠনিক সম্পাদক রাহাত হোসেনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্য সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!