ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে পুলিশের ধারণা।
ব্যাংক ম্যানেজার মনিরুজ্জামান জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে কর্মকর্তা-কর্মচারীদের তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে। তবে কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি।
ফেনী মডেল থানার পরিদর্শক সজল কান্তি দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কী কারণে আগুন দিয়েছে, সে বিষয়টি এখনো জানা যায়নি। তবে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।


