ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি, জামায়াত ও এবি পার্টিসহ ৩৫ জনের মনোনয়নপত্র দাখিল

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন নেতাকর্মীরা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০১:৪৭ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে বিএনপি, জামায়াত, এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট প্রায় ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ফেনী-১ আসন থেকে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র দলীয় নেতা-কর্মীরা জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক এসব মনোনয়নপত্র গ্রহণ করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফেনীর তিনটি সংসদীয় আসনে অন্তত ৩৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ফেনী-১ আসন:

বিএনপি চেয়ারপার্সন: বেগম খালেদা জিয়া (দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জমা)

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক: রফিকুল আলম মজনু

জামায়াতে ইসলাম: এস এম কামাল উদ্দিন

ইসলামী আন্দোলন: কাজী গোলাম কিবরিয়া

জাতীয় পার্টি: মোতাহের হোসেন চৌধুরী

গণমুক্তি জোট: মাহবুব মোর্শেদ মজুমদার

খেলাফত মজলিস: মোহাম্মদ নাজমুল আলম

বাংলাদেশ খেলাফত আন্দোলন: আনোয়ার উল্ল্যাহ ভূঞা

বাংলাদেশ কংগ্রেস: মো. ফিরোজ উদ্দিন ভূঁইয়া

স্বতন্ত্র: নিজাম উদ্দিন ভূঞা

ফেনী-২ আসন:

মোট ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে:

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা: অধ্যাপক জয়নাল আবেদিন

জামায়াত জোটের প্রার্থী

এবি পার্টি চেয়ারম্যান: মুজিবুর রহমান মঞ্জু

ইসলামী আন্দোলন বাংলাদেশ: মোহাম্মদ একরামুল হক ভূঁঞা

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি): সামসুদ্দিন মজুমদার

বাংলাদেশ খেলাফত মজলিস: মো. হারুনুর রশীদ ভূঁইয়া

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী): জসিম উদ্দিন

খেলাফত মজলিস: মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ খেলাফত আন্দোলন: মোহাম্মদ আবুল হোসেন

গণঅধিকার পরিষদ: মো. তারেকুল ইসলাম ভূঞা

আমজনতা দল: সাইফুল করিম মজুমদার

ইনসানিয়াত বিপ্লব: তাহেরুল ইসলাম

স্বতন্ত্র: জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, কানাডা বিএনপি যুগ্ম সম্পাদক এস এম হুমায়ুন কবীর পাটওয়ারী ও মো. ইসমাইল

ফেনী-৩ আসন:

মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে:

বিএনপি ভাইস চেয়ারম্যান: আবদুল আওয়াল মিন্টু

ইনসানিয়াত বিপ্লব: মো. হাসান আহমদ

জাতীয় পার্টি: মো. আবু সুফিয়ান

জামায়াতে ইসলাম: মোহাম্মদ ফখরুদ্দিন

ইসলামী আন্দোলন বাংলাদেশ: মো. সাইফ উদ্দিন

বাংলাদেশ খেলাফত আন্দোলন: মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারী

বাংলাদেশ খেলাফত মজলিস: মোহাম্মদ আলী

ইসলামী ফ্রন্ট বাংলাদেশ: মো. আবু নাছের

সমাজতান্ত্রিক দল (বাসদ): আবদুল মালেক

স্বতন্ত্র: খালেদ মাহমুদ ও জেলা বিএনপি সদস্য মাহবুবুল হক রিপন

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক জানান, ফেনীর  তিনটি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র দাখিল করেছেন, ফেনী- ১ আসনে ১০ জন, ফেনী-২ আসনে ১৪জন এবং ফেনী- ৩ - ১১জন। মোট ৩৫ জন মনোনয়ন দাখিল করেন।