× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:০৪ এএম

মহাসড়কে কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কা, চালক নিহত

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:০৪ এএম

দুর্ঘটনাকবলিত ট্রাকটি। ছবি : সংগৃহীত

দুর্ঘটনাকবলিত ট্রাকটি। ছবি : সংগৃহীত

ফেনীর লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের মালিক জিল্লুর হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপাল হাইওয়ে পুলিশের এসআই মাজেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের পেছনে একইমুখী একটি মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় জানা যায়নি।

গুরুতর আহত অবস্থায় ট্রাকের মালিক জিল্লুর হোসেনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তিনি বগুড়া সদর উপজেলার বুজুরুক মাজিরা গ্রামের বাসিন্দা এবং লাল মিয়ার ছেলে। জানা গেছে, তিনি চট্টগ্রাম থেকে সরকারি চাল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে যাচ্ছিলেন।

আহত জিল্লুর হোসেনের জামাতা ইস্রাফিল হাসান বলেন, ‘গাড়ির চালকের নাম জানি না। গাড়িটি আমার শ্বশুরের নিজের। শুনেছি, ওই চালককে বদলি হিসেবে আজ গাড়ি চালাতে দেওয়া হয়েছিল। দুর্ঘটনায় তিনি মারা গেছেন। আমার শ্বশুরের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকায় নেওয়া হচ্ছে।’

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রায়হান হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় জিল্লুর হোসেনকে হাসপাতালে আনা হয়। তার ডান পায়ের একাধিক হাড় ভেঙে গেছে এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মহিপাল হাইওয়ে পুলিশের এসআই মাজেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। নিহত চালকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Link copied!