× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৯:৪৫ এএম

বিএনপি নেতার আঙুল কেটে পালালো হামলাকারীরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৯:৪৫ এএম

মীর হোসেন মীরু (৪৫)। ছবি- সংগৃহীত

মীর হোসেন মীরু (৪৫)। ছবি- সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে দলীয় কোন্দল ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের জেরে মীর হোসেন মীরু (৪৫) নামে এক বিএনপি নেতার ওপর বর্বর হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তার শরীর থেকে বাম হাতের একটি আঙুল কেটে নিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গাইনবাড়ি এলাকায় নিজের দোকানে অবস্থানকালে এই হামলার শিকার হন মীর হোসেন মীরু।

তিনি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মান্দারপুর গ্রামের বাসিন্দা এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মীরু তার দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতের একটি আঙুল কেটে বিচ্ছিন্ন করে ফেলে এবং তা নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফেনী জেনারেল হাসপাতাল হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় মুন্সীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন বাবু বলেন, ‘মীরু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ ধরনের নৃশংস হামলা পূর্বপরিকল্পিত।’

তিনি জানান, এরই মধ্যে ফুলগাজী থানায় মৌখিকভাবে অভিযোগ দেওয়া হয়েছে ‘

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, ‘কি কারণে এ হামলা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’

এ বিষয়ে ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Link copied!