× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০১:৫৩ পিএম

গাইবান্ধার দুই আসনে আটজনের মনোনয়নপত্র বাতিল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০১:৫৩ পিএম

মনোনয়নপত্র বাতিলের ঘোষণা হচ্ছে।  ছবি : রূপালী বাংলাদেশ

মনোনয়নপত্র বাতিলের ঘোষণা হচ্ছে।  ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। 

শুক্রবার (২ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সভাকক্ষে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। 

এতে গাইবান্ধা-সুন্দরগঞ্জ আসনে ১০ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী মাজেদুর রহমান, স্বতন্ত্র সালমা আকতার, মোস্তফা মহসিন, রমজান আলী, মাহফুজুল হক সরদারসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে গাইবান্ধা-২ সদর আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ আট প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।  আজ যাচাই-বাছাইয়ে সিপিবির প্রার্থী মিহির ঘোষ, খেলাফত মজলিসের প্রার্থী গোলাম আজম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: আব্দুল মাজেদসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।  

সভায় প্রার্থী, সমর্থক ও রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!