× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১১:০৭ পিএম

কুড়াল দিয়ে কুপিয়ে যুবককে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১১:০৭ পিএম

হামলায় ব্যবহৃত কুড়াল। ছবি : রূপালী বাংলাদেশ

হামলায় ব্যবহৃত কুড়াল। ছবি : রূপালী বাংলাদেশ

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে শ্রী অমিতাভ চন্দ্র সুজন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে খামার বল্লমঝাড় এলাকায় এই নির্মম ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান।

তিনি জানান, নিহত অমিতাভ চন্দ্র সুজন সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় মহুরী ছিলেন এবং এলাকায় সনাতন সম্প্রদায়ের পরিচিত মুখ ছিলেন।

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন স্থানীয়ের বরাত দিয়ে বলেন, আজ সন্ধ্যার দিকে অমিতাভ চন্দ্র সুজন বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা কুড়াল দিয়ে তাকে আঘাত করে। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন, কিন্তু পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনা ঘটার পর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু করেছে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

এদিকে, নিহতের পরিবারের সদস্যরা শোকাহত। তারা স্থানীয় প্রশাসনের কাছে এই হত্যার দ্রুত ও ন্যায়বিচার করার জন্য অনুরোধ জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!