গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে একটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ ও সংস্কার কাজের মান নিম্নমানের হয়েছে মর্মে এলজিইডি রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক বরাবর অভিযোগ করেন গাইবান্ধার একটি সাংবাদিক গ্রুপের সভাপতি হাবিবুর রহমান।
ওই অভিযোগের প্রেক্ষিতে কাজের মান যাচাই ও পরীক্ষা করেছেন রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কান্তেশ্বর বর্মন, রংপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আবুল মনসুর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী দপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, উপসহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, ওয়ার্ক অ্যাসিসট্যান্ট মোফাজ্জল হোসেন, ঠিকাদার সাগির খাঁন, জিতেনন্দ্র নাথ বর্মন, সুন্দরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি একেএম শামছুল হক, সাংবাদিক হারুন-অর রশিদ রাজু, কাজ বাস্তবায়নকারী ঠিকাদার সুমন হক্কানিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, যে ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান রফিকুল ট্রের্ডাস ও গাইবান্ধার সুমন হক্কানির যৌথ বাস্তবায়নাধীন এ প্রকল্পটি উপ-সহকারী প্রকৌশলী এস এম মাহাবুব হোসেন (মিলন) এর জোরালো তদারকিতে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা ইউনিয়নের শেষ প্রান্ত থেকে উত্তর ধোপাডাঙ্গার ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের প্রত্যেকটি স্তর সু-চারু রুপে তদারকি করার কারণে রাস্তাটি আধুনিক ও টেকসই রূপ দেবে।
এদিকে এলজিইডির রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক ও রংপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আবুল মুনসুর কাজের মান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়াও তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর গাইবান্ধা সাইফুল ইসলামসহ উপস্থিত ব্যক্তিরা একমত পোষণ করেন।

