× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৩:০৮ পিএম

পলাশবাড়ীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৩:০৮ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে চাইনিজ কুড়াল, পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ জুয়েল রানা (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এর আগে ঘোড়াঘাট এলাকা থেকে জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জুয়েল রানা দিনাজপুরের ঘোড়াঘাট থানাধীন মাছুয়া পাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। তার স্বীকারোক্তি অনুযায়ীয় রোববার ভোরে যৌথবাহিনী উপজেলার উদয়সাগর এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, গোপন সংবাদে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে পলাশবাড়ীর উদয়সাগর এলাকার এক বাড়ি থেকে একটি পিস্তল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল, আট রাউন্ড গুলি ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জুয়েল রানাকে এ থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!