× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৫, ০১:২৮ পিএম

ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্য নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৫, ০১:২৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে র‌্যাব সদস্য আবু বক্কর সিদ্দিক নিহত হয়েছেন। 

রোববার (১১ মে) দিবাগত রাতে উপজেলার গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক রোববার রাতে ক্যাম্পে ফিরছিলেন। এ সময় অন্য একজন র‌্যাব সদস্যের সঙ্গে মোটরসাইকেলে সাহার বাজার পৌঁছান।

হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে। ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। পরে তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া সঙ্গে থাকা র‌্যাব সদস্যও আহত হয়েছেন।

র‌্যাব সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার।

Link copied!