ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যৌথ বাহিনীর হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০২:৪৮ পিএম
উদ্ধারকৃত মালামালসহ আটক ব্যক্তিরা। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ী কলেজগেট এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

আজ শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৫টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজগেট এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালীন তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আনোয়ার হোসেন ও আবদুল মজিদ।

এ সময় তাদের কাছ থেকে ৪২০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১ লাখ ৫৭ হাজার ৯৫০ টাকা, ছয়টি মোবাইল ও দুটি ট্যাব উদ্ধার করা হয়।

জিএমপি কোনাবাড়ী থানার ওসি খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।