× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৫১ পিএম

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৫১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের গাছা থানাধীন পলাশোনা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ঝন্টু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ঝন্টু (৪৮) গাজীপুর সিটি করপোরেশনের পলাশোনা এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম তিন বছরের ওই শিশুর পরিবারের প্রতিবেশী হিসেবে অভিযুক্ত ঝন্টু বসবাস করতেন। গত ৫ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি শিশুটিকে নিজের বাসায় নিয়ে যায় এবং ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে তার পরিবার এগিয়ে গেলে ভিকটিম রুম থেকে বের হয়ে আসে। পরে শুক্রবার শিশুর মা বাদী হয়ে গাছা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত ঝন্টুকে গ্রেপ্তার করে।

গাছা থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণের অভিযোগে আসামি ঝন্টুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
 

রূপালী বাংলাদেশ

Link copied!