× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:৫২ পিএম

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর শোডাউন ও নির্বাচনি সমাবেশ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:৫২ পিএম

কাপাসিয়ায় প্রার্থী সালাউদ্দিন আয়ুবীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল সমাবেশ। ছবি : রূপালী বাংলাদেশ

কাপাসিয়ায় প্রার্থী সালাউদ্দিন আয়ুবীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল সমাবেশ। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সালাউদ্দিন আয়ুবীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল শোডাউন ও নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার স্লোগানে মুখর হয়ে ওঠে শীতলক্ষ্যা সেতু, শহীদ তাজউদ্দীন আহমদ চত্বর ও ঢাকা-কাপাসিয়া সড়ক।

সমাবেশ উপলক্ষে কাপাসিয়ার তরগাঁও এলাকার সালমান সিএনজি পাম্পে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফরহাদ হোসেন মোল্লা। যুগ্ম সম্পাদক আবুল ফাত্তার সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতে ইসলামীর প্রার্থী সালাউদ্দিন আয়ুবী। এ ছাড়া গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শেফাউল হকসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দও বক্তব্য দেন।

বক্তারা নেতাকর্মীদের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ধৈর্য ধরে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!