গাজীপুরে হত্যা মামলার আসামি হিসেবে সাবেক কাউন্সিলর বিল্লাল মোল্লাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা বিল্লাল মোল্লাকে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ আটক করে।
পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়।
এরপর টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহিন খান।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা, হত্যা ও নাশকতার অভিযোগে বিল্লাল মোল্লার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


