ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নতুন সভাপতি ফারুক, সম্পাদক রাসেল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৭:৫০ পিএম
বাঁ থেকে- কাজী মোহাম্মদ ওমর ফারুক সভাপতি ও মোয়াজ্জেম হোসেন রাসেল সাধারণ সম্পাদক। ছবি- রূপালী বাংলাদেশ

কাজী মোহাম্মদ ওমর ফারুককে সভাপতি এবং মোয়াজ্জেম হোসেন রাসেলকে সাধারণ সম্পাদক করে কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দুই বছর মেয়াদি (২০২৬-২০২৭ ইং) কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সকল সদস্যের মতামতের ভিত্তিতে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতি হিসেবে কাজী মোহাম্মদ ওমর ফারুক (নয়া দিগন্ত) এবং সাধারণ সম্পাদক হিসেবে মোয়াজ্জেম হোসেন রাসেল (দৈনিক সমাচার) নির্বাচিত হন। কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সংগঠনের নির্বাহী সদস্য অধ্যক্ষ নাজমুল ইসলাম। কমিটি ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা।

কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবু নাঈম (সকালের সময়), সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম (স্বদেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল (সময়ের আলো), প্রচার সম্পাদক তাইজুল ইসলাম (সংবাদ সারাবেলা) এবং অর্থবিষয়ক সম্পাদক আবুল হাসনাত (মুক্ত বলাকা)।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য অধ্যক্ষ নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম এবং আরফান উদ্দিন মীর। কার্যনির্বাহী পরিষদ আগামী ২০২৬-২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।