ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জিসিসির প্রকৌশলী ইব্রাহিম খলিল সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০২:০২ পিএম
গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়ের করা একটি মামলায় গত ৯ এপ্রিল তিনি আদালতে জামিন নিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

ফলে সার্ভিস রুল পার্ট-১-এর ৭৩ নম্বর বিধির নোট-২ এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(২) অনুযায়ী ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার হওয়ায় গত ৯ এপ্রিল থেকে তাকে গাজীপুর সিটি কর্পোরেশনের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।