× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৮:৩৭ পিএম

গাজীপুরে বসতবাড়ি ভাঙচুর, ন্যায়বিচার চান মালিক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৮:৩৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় বসতবাড়িতে ভাঙচুর ও ভাড়াটিয়াদের ওপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার প্রার্থনা করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাড়ির মালিক এম এ হান্নান।

বুধবার দুপুরে কোনাবাড়ী আমবাগ এলাকায় তার নিজ বসতবাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় টিনশেড বসতবাড়ি নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন। তবে তিনি নিজে ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকায় বসবাস করেন।

তিনি জানান, গত ১১ এপ্রিল শনিবার দুপুরে একই এলাকার বাসিন্দা রেজাউল করিম ও তাইজুদ্দিনের নেতৃত্বে ৩০ থেকে ৩২ জনের একটি সংঘবদ্ধ দল তার বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালায় এবং সেখানে বসবাসরত ভাড়াটিয়াদের মারধর করে।

এ সময় ভাড়াটিয়া রবিউল আলম রুবেল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কোনাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে এম এ হান্নান আরও বলেন, তিনি এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তার সম্পত্তি দখলের চেষ্টা চলছে বলে আশঙ্কা করছেন। তাই তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ইতোমধ্যে এ ঘটনায় তিনি কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি ভুক্তভোগী ভাড়াটিয়া রবিউল আলম রুবেলও লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে তার বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিতসহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Link copied!