× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৫:১১ পিএম

গাজীপুর সিটির ৫৭ ওয়ার্ডে একযোগে ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৫:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে একযোগে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) প্রশাসক মো. শওকত হোসেন সরকার ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানমের নেতৃত্বে ১ থেকে ৫৭ নম্বর ওয়ার্ডে একযোগে ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় ৩টি নতুন রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানাসহ কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

নগরবাসীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক নগরসেবা প্রদানের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রশাসক।

রূপালী বাংলাদেশ

Link copied!