× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১১:২৫ এএম

গাজীপুরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১১:২৫ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ওলামা দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) মাগরিবের নামাজের পরে কোনাবাড়ীতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোনাবাড়ী থানা ওলামা দলের সভাপতি মো. শিহাব উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফরাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। তিনি তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় অবদান স্মরণ করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করেন  এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির ঐক্য আরও সুদৃঢ় করতে দলের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি আদর্শ ও মূল্যবোধ ধারণ করে জনগণের পাশে থাকতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুজ্জামান, সহসভাপতি আবদুল বারেক সরকার, সহসভাপতি রেজাউল করিম মাস্টার, কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম লিটনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!