× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৩:০৪ পিএম

কারা কমিটিতে নাম দিয়েছে জানি না বলে কৃষক লীগ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৩:০৪ পিএম

সংবাদ সম্মেলনে ইউনিয়ন কৃষক লীগের এক নেতা। ছবি : রূপালী বাংলাদেশ

সংবাদ সম্মেলনে ইউনিয়ন কৃষক লীগের এক নেতা। ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কে বা কারা কমিটিতে তার নাম দিয়েছে, তা জানেন না উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইউনিয়ন কৃষক লীগের এক নেতা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী কৃষক লীগ নেতা হলেন রাখাল সরকার। তিনি পাটগাতী ইউনিয়ন কৃষক লীগের সহদপ্তর সম্পাদক ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার অজান্তেই তাকে পাটগাতী ইউনিয়ন কৃষক লীগের সহদপ্তর সম্পাদক পদে রাখা হয়েছিল, এ কথা তিনি সম্প্রতি জানতে পেরেছেন। কিন্তু তিনি কখনোই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। কারণ তাদের পরিবার পূর্বপুরুষ থেকেই ব্যবসার সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, ইউনিয়ন কৃষক লীগের কমিটিতে কে বা কারা তার নাম অন্তর্ভুক্ত করেছে, তা তিনি জানেন না। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কৃষক লীগসহ আওয়ামী লীগের কোনো পদে যদি তার নাম থেকে থাকে, তবে তিনি সব ধরনের পদপদবি থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করছেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Link copied!