× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:২৫ এএম

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, দুই আনসারসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:২৫ এএম

রেশমা ইন্টারন্যাশনাল স্কুল। ছবি : রূপালী বাংলাদেশ

রেশমা ইন্টারন্যাশনাল স্কুল। ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জ শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই আনসার সদস্যসহ এক শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শহরের নিচুপাড়ার ওই কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, জামাল মোল্লা ও গোপালগঞ্জ শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী মিশুর কন্যা আমেনা খানম (১৩)।

প্রিসাইডিং অফিসার জহিরুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্যসহ এক শিশু সামান্য আহত হয়েছে।’ তবে তিনি জানিয়েছেন, কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।

২ ঘণ্টায় এই কেন্দ্রে ১৯৮ ভোট কাস্ট হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

Link copied!