ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০১:৩৫ পিএম
টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা। ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নিলফা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোল্লা ফার্মেসির মালিক হেদায়েত মোল্লাকে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

এ সময় টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, কুশলী ইউনিয়নের নিলফা বাজারের মোল্লা ফার্মেসির মালিক হেদায়েত মোল্লার বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ আরও অভিযোগ ছিল। তাই সেখানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের ঐ কর্মকর্তা।