× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০২:২১ পিএম

ঈদের সকালে সড়ক দুর্ঘটনায় ওজোপাডিকো কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০২:২১ পিএম

নিহত শরীফুল ইসলাম।

নিহত শরীফুল ইসলাম।

ঈদুল ফিতরের দিন সকালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ফরিদপুরের সদরপুর ওজোপাডিকোর সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট কর্মকর্তা শরীফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকুণ্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের সদরপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শরীফুল ইসলাম কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী সেখের ছেলে।

প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, শরীফুল ইসলাম ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ি টুপুরিয়ায় যাচ্ছিলেন। পথে বৈকুণ্ঠপুর এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

এ ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!