× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১২:১০ এএম

ছেলের ধাক্কায় পড়ে গিয়ে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১২:১০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত রহিমা বেগম গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার আড়পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে নুরুল গাজী পালিয়ে গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রহিমা বেগম সম্প্রতি তার আপন ভাইকে এক কাঁঠা জমি দান করেন। এ জমি দানকে কেন্দ্র করে রহিমা বেগমের ছেলে নুরুল গাজীর সঙ্গে তার মামা ও মামাতো ভাইদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রহিমা বেগম ঝগড়া থামাতে ও বিষয়টি মীমাংসার চেষ্টা করতে এগিয়ে যান।

তখন উত্তেজিত হয়ে ছেলে নুরুল গাজী তার মাকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্ট হবে বলে জানান তিনি।

গোপালগঞ্জ থানার ওসি মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!