× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৪:০২ পিএম

জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৪:০২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গর্ভবতী নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বর্নি ইউনিয়নের দক্ষিণ বর্নি গ্রামের মুন্সীপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, বাড়ির জমি নিয়ে দক্ষিণ বর্নি গ্রামের রানা মুন্সির সঙ্গে চাচাতো ভাই ওবায়েদ মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার বিকেলে ওই জমিতে ইটের দেওয়াল তোলার কাজ করছিলেন রানা মুন্সির লোকজন। তখন ওবায়েদ মুন্সি ও তার লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় ওবায়দুল মুন্সির নেতৃত্বে ২০-৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রানা মুন্সির বাড়িতে হামলা করে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গর্ভবতী নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত ৬ জন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা টুঙ্গিপাড়া হাসপাতাল ও গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসাধীন গর্ভবতী নারী মেঘলা আক্তার বলেন, ‘আমার প্রবাসী স্বামী রানা মুন্সির সঙ্গে ওবায়দুল মুন্সির জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় ওবায়দুল মুন্সির নেতৃত্বে ২০-৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। তখন ঠেকাতে গেলে আমাকে মারধর করা হয়। যদি আমার পেটের সন্তান নষ্ট হয়ে যায়, তাহলে কী হবে! আমরা ওবায়দুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

এ ব্যাপারে জানতে অভিযুক্ত ওবায়দুল মুন্সির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একজন কলেজের অধ্যাপক, বিএনপির সক্রিয় কর্মী। জজকোর্টের পিপি আমার আত্মীয়। আমার নেতৃত্বে মারামারি হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কথা। প্রতিপক্ষ উল্টো আমাদের লোকজনকে মেরেছে এবং বাড়িঘর লুটপাট করেছে।’

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Link copied!