× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ১০:২৬ এএম

একযোগে দল ছাড়লেন এনসিপির ১৩ নেতা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ১০:২৬ এএম

এনসিপির লোগো।

এনসিপির লোগো।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন জুলাইযোদ্ধা পলাশ মাহমুদসহ আহ্বায়ক কমিটির ১৩ নেতা। জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ থেকে পলাশ মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ স্বেচ্ছায় পদত্যাগ করেন। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র প্রেরণ করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন পলাশ মাহমুদ।

এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ ছাড়াও পদত্যাগকারীরা হলেন—হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, যুগ্ম সদস্যসচিব সিরাজুল হক সজিব, যুগ্ম সদস্যসচিব শেখ রুবেল আহমেদ, যুগ্ম সদস্যসচিব সালাম আহসান, যুগ্ম সদস্যসচিব সনজয় দাস, সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।

পলাশ মাহমুদ বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা এবং চলমান পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করে তিনি মনে করেন, বর্তমান কাঠামোর ভেতরে থেকে দায়িত্ব পালন অব্যাহত রাখা এই মুহূর্তে তার পক্ষে সমীচীন নয়। এ কারণে কোনো প্রকার দ্বন্দ্ব বা বিভ্রান্তি সৃষ্টি না করে দলের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, এই সিদ্ধান্ত দল বা নেতৃত্বের প্রতি কোনো অনাস্থা কিংবা অসম্মানের প্রতিফলন নয়; বরং দলের প্রতি দায়বদ্ধতা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার মানসিকতা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদত্যাগপত্র গ্রহণ করে তাকে জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ জানান।

অন্যদিকে, অপর ১২ নেতা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রের অনুলিপি জেলা আহ্বায়ক ও সদস্যসচিব, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের কাছে পাঠানো হয়েছে।

Link copied!