× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:৪০ পিএম

নবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:৪০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কারখানা মৌজায় সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (১ জানুয়ারি) দুপুরে কারখানা মৌজা (জেএল নং–৪৩)-এর ১ নম্বর খাস খতিয়ানের ৩০২ নম্বর দাগে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জেলা উচ্ছেদ মামলা নং ০৩/২৪-২৫-এর আদেশ মোতাবেক এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।

অভিযানকালে ১ নম্বর সরকারি খাস খতিয়ানের জমিতে অবৈধভাবে নির্মিত সীমানা প্রাচীর উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও পথচারীদের সামনে ভেঙে ফেলা হয়। এ সময় প্রায় ১২ শতক সরকারি খাস জমি উদ্ধার করে বাংলাদেশ সরকারের পক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি ইনাতগঞ্জ ভূমি উপসহকারী কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

উচ্ছেদ কার্যক্রম চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই কাদেরের নেতৃত্বে একটি পুলিশ টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Link copied!