× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:০০ পিএম

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাহেরীকে ইসির সতর্কবার্তা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:০০ পিএম

গিয়াস উদ্দিন তাহেরী। ফাইল ছবি

গিয়াস উদ্দিন তাহেরী। ফাইল ছবি

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, গত ১৫ জানুয়ারি গিয়াস উদ্দিন তাহেরী ফেসবুকে একটি পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণবিধি ২০২৫-এর বিধি ১৮-এর সরাসরি লঙ্ঘন।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, এই ধরনের কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করতে পারে। তাই নির্বাচন-পূর্ব সময়ে ভবিষ্যতে এমন আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সতর্ক করেছে, তাদের নির্দেশনা অমান্য করলে প্রার্থী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জরিমানা আরোপ বা প্রার্থিতা বাতিলসহ কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

Link copied!