× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:২৮ এএম

ডিজে পার্টিতে খিচুড়ি রান্নার সময় দগ্ধ ৩ বন্ধু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:২৮ এএম

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।  ছবি : সংগৃহীত

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ডিজে পার্টিতে খিচুড়ি রান্নার সময় আগুনে পুড়ে তিন বন্ধু দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পোগলদিঘা হাই স্কুলসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন তারাকান্দি গ্রামের রুবেল মিয়ার ছেলে পারভেজ আহমেদ (১৮), রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং কান্দারপাড়া গ্রামের ইমান আলীর ছেলে শিহাব উদ্দিন (১৯)।

আহত শরিফুল ইসলাম জানান, শীতের রাতে আনন্দ উৎসব ও ডিজে পার্টির আয়োজন উপলক্ষে কয়েকজন বন্ধু একত্র হয়ে খিচুড়ি রান্নার প্রস্তুতি নেন। রান্না শুরুর সময় লাকড়ি ঠিকমতো না জ্বলায় আগুন দ্রুত জ্বালানোর জন্য লাকড়ির ওপর থিনার ছিটানো হয়। এতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং তিনজনের শরীরে আগুন ধরে যায়। এতে তারা গুরুতরভাবে দগ্ধ হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদুর রহমান শাওন জানান, রাতে অগ্নিদগ্ধ অবস্থায় তিন যুবককে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে পারভেজ আহমেদের শরীরের বেশ কয়েকটি অংশ গুরুতরভাবে দগ্ধ হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!