× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:২৩ পিএম

৫০০ অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করল শহীদ ছানা সংস্থা

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:২৩ পিএম

অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করে শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থা। ছবি- রূপালী বাংলাদেশ

অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করে শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থা। ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অসহায় শীতার্তদের মধ্যে শীতের কম্বল বিতরণ করেছে শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থা।

বুধবার (৩১ ডিসেম্বর) সংস্থাটির পক্ষ থেকে ৫০০ জন গরিব ও ভাসমান মানুষকে উন্নতমানের শীতবস্ত্র প্রদান করা হয়।

উপজেলার গুজিমারী গ্রামে মহান মুক্তিযুদ্ধে শহীদ আনোয়ারুল আজিম ছানার নামে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দেওয়ানগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের গুজিমারী গ্রামে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার সাবেক কমিশনার ও সংস্থার উপদেষ্টা রঞ্জু আহমেদ। শীতবস্ত্রগুলো বিতরণ করেন শহীদ ছানার কনিষ্ঠ ভাই ও সংস্থার প্রধান উপদেষ্টা, প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ম্যানেজিং ডাইরেক্টর জালালুল আজিম।

এতে স্থানীয় প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Link copied!