× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৩:১৩ পিএম

কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু 

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৩:১৩ পিএম

জামালপুর জেলা কারাগার। ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুর জেলা কারাগার। ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুর জেলা কারাগারে সুলতান শেখ নামে এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

কারাগার সূত্র জানায়, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি সুলতান শেখ জেলার ইসলামপুর উপজেলার নটারকান্দা গ্রামের চটকু শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। এর আগেও শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত সুলতানকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শনিবার সকাল ৯টার দিকে প্রচণ্ড ঠান্ডায় শ্বাসকষ্ট বেড়ে গেলে হাজতি সুলতান শেখকে দ্রুত হাসপাতালে পাঠায় কারা কর্তৃপক্ষ। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ জাকারিয়া বলেন, মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুলতান শেখ শ্বাসকষ্ট ও চর্মরোগে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সুলতান শেখ মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হয়ে ২০২৫ সালের ১১ ডিসেম্বর থেকে সাজা ভোগ করছেন। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!