জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন দলটির আমির চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করিম।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উপজেলার এনএম উচ্চ বিদ্যালয় মাঠে তিনি ভোটের মাধ্যমে প্রার্থীকে বিজয়ী করার জন্য হাতপাখা প্রতীকের প্রতি জনগণের সমর্থন কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী রেজাউল করিম বলেন, ‘৫৪ বছরে আমরা কী করেছি তা সকলেই জানি। হাতে আর সময় নেই। সবাইকে বুঝিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী বিজয়ী হলে দুনিয়াতে শান্তি স্থাপিত হবে এবং ইসলামী আদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহ আখিরাতেও শান্তি দান করবেন।’
এ সময় জামালপুর-১ আসনের প্রার্থী আবদুর রউফ তালুকদারের হাতে হাতপাখা প্রতীক তুলে দেন পীর রেজাউল করিম এবং সকলের জন্য দোয়া করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল করিম আকরাম, জেলা সভাপতি মোস্তফা কামাল, বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা শাহজালাল, মুফতী হামিদুল ইসলাম প্রমুখ।
-20260126192737.webp)

