× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১০:০৩ এএম

দেওয়ানগঞ্জে মহিষের আক্রমণে একজনের মৃত্যু

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১০:০৩ এএম

দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাট। ছবি : রূপালী বাংলাদেশ

দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাট। ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে রুহুল আমীন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মজিবুর রহমান (৮০)  নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী হাটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন।

রুহুল আমীন পার্শ্ববর্তী রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। গুরুতর আহত মজিবুর রহমান সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। 

স্থানীয়রা জানায়, প্রতি রোববার সানন্দবাড়ীতে হাট বসে। স্থানীয় আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশে একাধিক মহিষ নিয়ে ওই হাটে আসেন। হাটে আসার পর তার একটি মহিষ হঠাৎ বিগড়ে গিয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। মহিষটি পাগলের মতো হাটের মধ্যে এলোপাতাড়ি ছোটাছুটি করে এবং হাটুরে মানুষদের আক্রমণ করে। বিগড়ানো মহিষের হাত থেকে রক্ষার্থে হাটুরে মানুষ ছোটাছুটি শুরু করেন। সে সময় হাটে আসা রাজিবপুরের জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহল আমীনসহ অন্তত ছয়জনকে মারাত্মকভাবে আক্রমণ করে। এর মধ্যে রুহুল আমীনকে চিকিৎসার জন্য নেওয়া হলে পথে তার মৃত্যু হয়। গুরুতর আহত মজিবুর রহমানকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম বলেন, মহিষের আক্রমণে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, মহিষটি হঠাৎ পাগলের রূপ ধারণ করে। হঠাৎ পাগলা হওয়া মহিষটির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!