× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১২:৪১ পিএম

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিলের ‘অন্ধ সমর্থক’ গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১২:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির উপকরণ, চোলাই মদ ও নগদ টাকাসহ প্রদীপ দাস (২২) নামের এক ব্রাজিল সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়িতে তল্লাশি চালিয়ে মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে এক প্রেস ব্রিফিংয়ে জামালপুরের মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। প্রদীপ দাস ওই এলাকার মৃত ভুট্টো রবিদাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে চর গ্রাবের গ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রদীপ দাসের বসতঘরসহ পলাতক সুবিধা রাণী বুচি ও সুনিয়া জাম্বুর বাড়িতেও তল্লাশি চালানো হয়। 

এ সময় খাটের নিচে, রান্নাঘর ও টিউবওয়েলের পাশে রাখা ৪১টি প্লাস্টিকের জারকিনে প্রায় ৪১০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ (জাওয়া), ১৭ কেজি চিটাগুড়, সাড়ে আট লিটার চোলাই মদ এবং মদ বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে প্রদীপ দাসকে গ্রেপ্তার করা হলেও অন্য দুইজন পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, প্রদীপ দাস একজন ব্রাজিল সমর্থক। মাদারগঞ্জের বাসিন্দা হৃদয় আহমেদ বলেন, “আমি নিজে তার মুখে শুনেছি, সে আগে থেকেই ব্রাজিল সমর্থন করে।”

স্থানীয় এক যুবক বলেন, ‘আমি গত বছরও তাকে ব্রাজিলের জার্সি পরে ফুটবল খেলতে দেখেছি। সে ব্রাজিলের একজন অন্ধ সমর্থক।’

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

Link copied!