× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১০:৫২ পিএম

বাদুড়ের মাংস খেয়ে একই পরিবারের ৬ জন হাসপাতালে

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১০:৫২ পিএম

যশোর ২৫০ শয্যা বিশিষ্টি জেনারেল হাসপাতাল। ছবি- রূপালী বাংলাদেশ

যশোর ২৫০ শয্যা বিশিষ্টি জেনারেল হাসপাতাল। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের মণিরামপুরে রাতে বাদুড়ের মাংস দিয়ে ভাত খাওয়ার পর একই পরিবারের ছয় জন অসুস্থ হয়ে পড়েছেন। পরদিন সকালে তারা সবাই অচেতন অবস্থায় ঘরের ভেতর পড়ে ছিলেন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে মণিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৩টা ২২ মিনিটে অসুস্থ ছয় জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থরা হলেন: বাহাদুরপুর গ্রামের সুভাষ দাস (৪০), তার স্ত্রী সখি দাস (৩৫), তাদের দুই ছেলে ইন্দ্রজিত দাস (২০) ও হৃদয় দাস (১৫), তারাপদ দাসের ছেলে রবিন দাস (৬০) এবং দিলীপ দাসের ছেলে অজয় দাস (২০)।

সখি দাস জানান, শনিবার তিনি বাপের বাড়ি থেকে এক কেজি বাদুরের মাংস নিয়ে আসেন। রাতে রান্না করে পরিবারের সবাই মিলে ওই মাংস দিয়ে ভাত খান। রোববার বেলা ১২টার দিকে তার চেতনা ফিরলে তিনি নিজেকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে পান। পরে জানতে পারেন, পরিবারের অন্য সদস্যরাও হাসপাতালে চিকিৎসাধীন।

স্বজনরা জানান, সকালে প্রতিবেশীরা ঘরের ভেতর অচেতন অবস্থায় ছয় জনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানকার চিকিৎসকরা অবস্থার অবনতি হলে তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, বাদুড়ের মাংস খাওয়ার পর নারীসহ ছয় জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে মেডিসিন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

Link copied!